উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল।
আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় তুলে ধরার পাশাপাশি এ ধরনের আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ—সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সভাপতি, নওগাঁ জেলা হিউম্যান রাইটস; মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান; সভাপতি, নওগাঁ জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন; সাংগঠনিক সম্পাদক,
মহাদেবপুর উপজেলা বিএনপি এবং সভাপতি, খালেদা জিয়া স্মৃতি সংসদ, নওগাঁ জেলা কমিটি। নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ম ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই উৎসবে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও নৃত্য সংগীতের মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
২২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালীসফা গ্রামের কালিতলা মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে কারাম পুজাঁ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিজয়ী এবং গুনীজনদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৪ মান্দা আসনের সংসদ সদস্য ডা, একরামুল বারী টিপু। বক্তব্য তিনি আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণে সামাজিক ও
সাংস্কৃতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি লক্ষন উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন, মান্দা থানার ভার প্রাপ্ত কর্মকঅতা ( ওসি ) আফজাল হোসেন। এইছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতকর্মী উপস্থিত ছিলেন।