
মামুন মাহিন ফ্রান্সে।
ফ্রান্সে সিলেটবাসীর অধিকার প্রতিষ্ঠা এবং সিলেট বিভাগের উন্নয়নে কাজ করার লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি ও প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক আব্দুল মোমিত (রোমেল), যিনি এমসি রোমেল নামেও পরিচিত।
গত ৮ অক্টোবর ২০২৬ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ১ অক্টোবর অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছিল।
নতুন কমিটির অন্যতম লক্ষ্য ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের অধিকার ও নাগরিক সেবাসংক্রান্ত সমস্যা তুলে ধরা এবং সিলেটের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আদায়ে সম্মিলিতভাবে কাজ করা।
সিলেট বিভাগের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও ভূমিকা রাখতে চায় নতুন কমিটি।
প্রবাসীর অধিকার, সিলেটের উন্নয়ন, ঐক্যবদ্ধ হোক বিশ্ব সিলেটবাসী।