মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত), নাগেশ্বরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা গেছে, এবার নাগেশ্বরী থানা এলাকায় ৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিমা তৈরি হচ্ছে উপজেলার চারটি স্থানে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ে ১২টি, গাগলা বাজারে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশীতে ২৫টি এবং ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাড়ে ৯টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা প্রতিমা তৈরির কারিগর ও আয়োজকদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। প্রতিমা তৈরির স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, সিসি ক্যামেরা স্থাপন ও রাতের বেলা পাহারার ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হ