জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ১ থেকে ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের দাবি-দাওয়া এবং প্রত্যাশা নিয়েও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবদুর রব ও সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মো. আলী।
এ সময় উপস্থিত বক্তব্য দেন সোনাদিয়া ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলাদুর নবী মিলাদ, সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামিম, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জীবন মাহমুদ,হাতিয়া উপজেলা বিএনপির সদস্য নবায়ন কমিটির সদস্য পপুলার রফিক, কৃষক দলের সাধারণ সম্পাদক আলা উদ্দিন ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হকসাব, ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. হকসাব, সোনাদিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. তারিফ এবং বিএনপি নেতা রবিউল হোসেন খোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় সোনাদিয়া ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।