
উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আমির মো. হাফিজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম মো. হাফিজ উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদেবপুরের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।