সাগর চন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি:
দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশি একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ রাস আল খাইমাহ। এবাবার এসএসসি’তে একশ ভাগ পাশের মাধ্যমে গৌরব অর্জন করেছে। ২০২৬ সালের এসএসসি স্কুলটিতে পরীক্ষায় এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছিল ৪৪ জন যার মধ্যে সকলেই পাস করেছে।
ঢাকা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানের এবারের ফলাফলের মধ্যে ১টি গোল্ডেন A+ সহ সর্বমোট A+ ৮ জন। A : পেয়েছে ২৮ জন, A - ৮ জন সর্বোমোট ৪৪ জন।
দেশের বাহিরে এই বিদ্যালয়টিতে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে ভালো রেজাল্ট করে আসছে।তবে এবারের ফলাফল অন্যান্য বছরের চেয়ে ভালো হওয়াতে ছাত্রছাত্রী-শিক্ষক ও অভিভাবকগন বেশ আনন্দিত। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম করবে এমনটাই প্রত্যাশা সকলের।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষক একাডে মিক কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান। ম্যানেজিং কমিটির সভাপতি আবুল ফজল,কমিটির সদস্য আতি কুর রহমান সিআইপি,মুবিন গনি,আব্বাস,মিজানুর রহমান সহ আরো অনেকেই।