
উজ্জল কুমার সরকার , নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে তিন চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়। চোরেরা ওই বাড়ি থেকে বাসসের (বাসের) বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর ও মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।