
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আজ চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। দোয়া ও ফিতা কেটে ভবনটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান সিকদার, সহ-সভাপতি মো. জিয়াদুল সর্দার ও কমিটি সদস্য মনির হোসেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিশংকর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান হাওলাদার ও সাখাওয়াত হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং ছাত্রছাত্রীবৃন্দ।