মোঃ জাকের হোসেন, হাতিয়া প্রতিনিধি :
নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা| শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|
এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাপর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ|
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে| তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাজে জোর দাবি জানান|
বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা করে| এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া ও হেলাল ও এক পথচারী সহ ৬ জন ব্যবসায়ী আহত হন| এদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে| তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে| দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা|
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে| এদিগে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন|