
নারায়ণগঞ্জ প্রতিনিধি
জনপ্রিয় জাতীয় দৈনিক 'বাংলা বাজার' পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং তরুণ ও নিষ্ঠাবান গণমাধ্যমকর্মী ইউসুফ আলী প্রধানের আজ শুভ জন্মদিন। ১৯৮৯ সালের ১৫ জুলাই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করা এই সংবাদকর্মী আজ জীবনের আরও একটি বসন্ত পেরিয়ে নতুন বছরে পদার্পণ করলেন।
নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে ইতিমধ্যে নিজের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন ইউসুফ আলী প্রধান। সমাজের নানা অসঙ্গতি, সাধারণ মানুষের সুখ-দুঃখ এবং অধিকারের কথা প্রতিনিয়ত তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরছেন।
তার এই বিশেষ দিনে সকাল থেকেই সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাকে ঘিরে বইছে শুভেচ্ছা বার্তার জোয়ার।
জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন, "জীবনের আরও একটি বছর পার করে নতুন বছরে পা রাখলাম। সাংবাদিকতা আমার কাছে কেবল পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। দেশ ও মানুষের কল্যাণে যেন জীবনের শেষ দিন পর্যন্ত সত্যের পক্ষে আমার কলম সচল রাখতে পারি—আজকের এই দিনে সবার কাছে এই দোয়াই কামনা করি।"