
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার পরিচিত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী মুহাম্মাদ আবু মুসা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৪ জুলাই, ২০২৬) সকাল ৯টায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের সিসিইউতে (CCU) চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার দিনভর তার ইকো, ইসিজি, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী রবিবার সকালে তার এনজিওগ্রাম (Angiogram) করা হবে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাংবাদিক আবু মুসার অসুস্থতার খবর শুনে তার সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, সাংবাদিক আবু মুসা স্থানীয় ‘দৈনিক বগুড়া’ ও জাতীয় ইংরেজি পত্রিকা ‘ডেইলি মর্নিং গ্লোরি’-তে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।