
তেরখাদা (খুলনা) প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় টিএন্ডটি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বক্তারা টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু; সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির।
এছাড়া বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন মুন্সী ও মোঃ আবুল হোসেন বাবু মোল্যা; জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন; জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ লিটন মোল্যা ও সদস্য মোহাম্মদ রয়েল; উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফেরদৌস মোল্যা; তেরখাদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসকে নাসির আহমেদ; আজগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ইউসুফ আলী; সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য খান গিয়াস উদ্দিনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহাগ মুন্সী ও সদস্য সচিব শামীম আহমেদ রমিজ; ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ টগর; কৃষকদলের আহ্বায়ক মোঃ রাজু চৌধুরী ও সদস্য সচিব মোঃ সাবু মোল্যাসহ আরও অনেকে।
সভায় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ টুর্নামেন্টকে প্রাণবন্ত ও সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।