বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর শহিদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিং বডির (নিয়মিত কমিটি) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আলী হাসান। একই সঙ্গে, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. জানে আলম খোকা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসায় এক সংক্ষিপ্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি মো. আলী হাসান ও বিদ্যোৎসাহী সদস্য আলহাজ মো. জানে আলম খোকার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মণ্ডল ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবু সাঈদ প্রমুখ।
নবনিযুক্ত সভাপতি মো. আলী হাসান মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।