মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, উপকূলীয় অঞ্চলের দুস্থ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন তমরদ্দি বাজার সংলগ্ন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে এলাকার ২৬৫ জন অসহায়, দুস্থ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।