|| ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
ষোলঘরে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সোহেল হোসেন এর গণসংযোগ
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৬
ষোলঘরে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সোহেল হোসেন এর গণসংযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারনা ও ভোটারদের কাছে দোয়া চেয়ে গণসংযোগ করেছেন সুপ্রিম কোর্ট এর আইনজীবী এডভোকেট সোহেল হোসেন।
শুক্রবার বেলা ১০টায় ইউনিয়ন এর ষোঘর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় গণসংযোগ এ উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা,উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সামসুল আলম,
ষোলঘর ইউনিয়ন বিএনপি সাবেক সহ- সভাপতি ইদ্রিস আলী,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,ষোলঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সামাদ দেওয়ান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি খোকন বেপারী,ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন খান সহ সাগর খান,মামুন খান, রিপন, নুর জামান খান, মোসলেম শেখ, টিংকু প্রমূখ।
চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সোহেল বলেন
চেয়ারম্যান পদটি কোন পাওয়ার নয়, এটি জনগণ কে সেবা দেয়ার প্লাটফর্ম,সমাজে ভালো কাজ করার ইচ্ছে থাকলে,এবং ইচ্ছে কে বাস্তবায়ন এ রুপ দেয়ার একটি ধাপ এ পদটি,
তাই ইউনিয়ন এ চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আল্লাহর হুকুম হলে নির্বাচিত হলে ইউনিয়ন এর সার্বিক কল্যানে কাজ করব ইনশাআল্লাহ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.