প্রতিবেদক: মোঃ জাকের হোসেন | হাতিয়া, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়া উপজেলার ৯নং বুড়িচর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বড় অংশ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন।
স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন চৌধুরী দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আর্তমানবতার সেবা এবং স্থানীয় জনসাধারণের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
বুড়িচর ইউনিয়নের উন্নয়নের বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরেই তিনি এলাকাবাসীর সুখে-দুঃখে ছায়ার মতো পাশে রয়েছেন। আমাদের বিশ্বাস, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”
রাজনৈতিক সচেতন মহলের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও সাধারণ ভোটারদের সমর্থনের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে নিজাম উদ্দিন চৌধুরীর প্রতি স্থানীয় জনগণের প্রত্যাশা অনেক।
এলাকাবাসীর প্রত্যাশা, নিজাম উদ্দিন চৌধুরীর মতো একজন নেতৃত্ব বুড়িচর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন এবং তার হাত ধরেই ইউনিয়নটি একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠবে।