মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী):
নোয়াখালীর হাতিয়া উপজেলার ১নং হরনি ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও জনমত যাচাই। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল এহছান জুয়েলকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল এহছান জুয়েল দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। দলীয় নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে আমিনুল এহছান জুয়েলকে প্রার্থী হিসেবে পাওয়া গেলে তিনি ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন। স্থানীয়রা মনে করছেন, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি হরনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “আমিনুল এহছান জুয়েল দীর্ঘ সময় ধরে মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তিনি যেকোনো প্রয়োজনে মানুষের ডাকে সাড়া দেন। তাই আমরা আগামী দিনে ১নং হরনি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চাই।”
সচেতন মহলের মতে, তৃণমূলের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে আমিনুল এহছান জুয়েল প্রার্থী হলে তিনি ইউনিয়নবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবেন।