|| ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৬
স্বপন চন্দ্র সাগর, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার দুবাইয়ের আল কাসিস এলাকায় এশিয়া রয়েল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই যুবদল নেতা সরকার আহাদুজ্জামান এবং সঞ্চালনা করেন যুবদল নেতা নীল রতন দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউএই যুবদল নেতা এফ এ সোহেল চৌধুরী।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. ইসমত হোসেন, রিপন খন্দকার, রিপন মজুমদার, মো. সোহেল, সেলিম আজাদ মুন্না, লোকমান হোসেন, আবুল কালাম, তাজুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন, এম এ মামুন, আলীনুর ইসলাম, শরিয়তউল্লাহ সবুজ, আবু সাঈদ, মেহেরাজ হোসেন, সাইদুর রহমান, ইমাম হোসেন ইমনসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেট থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আসাদ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপি নেতা ইলিয়াস সামির আলী।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.