বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (৭ কলেজ) শাখার আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম এবং সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত এই কমিটিতে ঢাকা কলেজের আকাশ দে-কে সভাপতি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাগর চন্দ্র সিকদারকে নির্বাহী সভাপতি এবং সরকারি বাংলা কলেজের অমৃত বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ কুমার (কবি নজরুল সরকারি কলেজ), দিপ ওঝা (সরকারি বাংলা কলেজ), গোপাল পাল (সরকারি তিতুমীর কলেজ), জয়ন্ত হালদার (ঢাকা কলেজ) ও তন্ময় দাস (ঢাকা কলেজ)। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় বাড়ৈ (সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ), সুমিত সাহা (কবি নজরুল সরকারি কলেজ), সুবর্ণা গাইন (ইডেন মহিলা কলেজ) ও নবেন্দু মন্ডল (ঢাকা কলেজ)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশ্বজিত হাওলাদার (সরকারি তিতুমীর কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সনজিৎ চন্দ্র সিংহ (সরকারি বাংলা কলেজ), সুকন্যা বিপ্লব সৃষ্টি (ইডেন মহিলা কলেজ) ও অনিক চন্দ্র দাস (ঢাকা কলেজ) দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—দপ্তর সম্পাদক অর্পিতা হাজরা (বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ), কোষাধ্যক্ষ কমল চন্দ্র রায় (ঢাকা কলেজ), নারী বিষয়ক সম্পাদক মেঘলা মন্ডল (ইডেন মহিলা কলেজ), প্রচার সম্পাদক অসীম চন্দ্র শীল (ঢাকা কলেজ), সহ-প্রচার সম্পাদক কৈলাশ রায় (সরকারি বাংলা কলেজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঈশিতা বিশ্বাস (বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ) এবং ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ মৃধা (সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ)।
এছাড়া কৃষ্ণ দেবনাথ, সজীব, ঊষা কর্মকার, অন্নপূর্ণা আচার্য (অহনা), নিখিল চন্দ্র পাল, স্বর্ণা মন্ডল, মিহির সরকার, সঞ্চিতা সরকার, পলাশ কুমার ও পাপন বিশ্বাসকে নির্বাহী কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটির সকল সদস্য তাদের মেধা, শ্রম ও সনাতনী চেতনার মাধ্যমে ছাত্র মহাজোটের আদর্শকে আরও সুদূরপ্রসারী করবেন এবং সনাতনী ছাত্রসমাজের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।