|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ১০ মামলায় জরিমানা, লাইসেন্সবিহীন চালককে ৭ দিনের কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৬
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে বুধবার (৩ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪টি বাস ও ১টি পিকআপ ট্রাক ট্রাফিক পুলিশের মাধ্যমে জেলা পুলিশ লাইন্সে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় জৈনপুর পরিবহনের একটি বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী বহন অবস্থায় এক লাইসেন্সবিহীন মোটর মেকানিককে টেস্ট ড্রাইভ করতে দেখা যায়। এ ঘটনায় যাত্রীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.