|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রায়পুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় শোকের মাতম
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২৬
মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজের একদিন পর ফারাবি (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারাবি জোড়পোল এলাকার লক্ষ্মীসী বাড়ির বাসিন্দা মো. ফিরোজের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার সকালে স্থানীয়রা খালে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.