|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৬
সাগর চন্দ্র স্বপন:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে মাদক বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.