|| ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল জব্দ
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৬
সুভাস দাস ,,,।
পটুয়াখালী ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জের সদর থানাধীন মুক্তাপুর সংলগ্ন এলাকায় আজ ৬ মে ২০২৬ তারিখ বুধবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা, প্রজেক্ট ডিরেক্টর ইলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৫ টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ৩৮ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১ কোটি ১০ লক্ষ ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল প্রজেক্ট ডিরেক্টর ইলিশ এর উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
অপরদিকে, পটুয়াখালী সদর থানাধীন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ ৬ মে ২০২৬ তারিখ বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পটুয়াখালী সদর উপসহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.