মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করার অপরাধে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক মাদক সেবন করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় সাহেব আলী ও শাহা আলীকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।