হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা):
খুলনার তেরখাদায় উপজেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আর্টলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
খেলার ফলাফল:
টুর্নামেন্টে বালকদের মধ্যে পাতলেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইবেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই বিভাগে রানার্সআপ হয়েছে ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
অপরদিকে, বালিকাদের চূড়ান্ত খেলায় ইখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কোলাপাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
পুরস্কার বিতরণ ও আলোচনা:
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা। উপজেলা শিক্ষা অফিসার এম. এম. মতিয়ার রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সদস্য শরীফ নাঈমুল হক এবং সিকদার ইবাদুল হক।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পলাশ মন্ডল, সঞ্জয় দাস, নাজমুন্নাহার ও সীমা রানী এবং শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।