হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা):
খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে ১২ হাজার ৩৮৫ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. নুরুন্নবী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ১টি স্থায়ী ক্যাম্পসহ মোট ১৯টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে আগামী ১১ দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে। এ বছর ৫ বছরের নিচের বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ কর্মসূচিতে অংশ নেবে:
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুয়াজ শেখ, এমওডিসি ডা. আরাফাত এবং ডা. শামীমা সুলতানাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে, নিবিড়ভাবে পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে শতভাগ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।