|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পেলেন মুন্সীগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬
আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পেলেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তা মুন্সিগঞ্জের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম-কে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ (এক শাপলা) পরিয়ে দেওয়া হয়েছে।
আজ অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) তাঁর কাঁধে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ইঞ্জিনিয়ার গোলাম মাওলার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.