|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটি গঠন:সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৬
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভার বিষয় ছিল—স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে বাংলাদেশ ও দেশের মানুষকে রক্ষায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের করণীয়। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে অংশ নেন।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য শেষে তিনি এম নজরুল ইসলামকে সভাপতি এবং মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটি পুনর্গঠনের ঘোষণা দেন।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ইউরোপে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.