|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশের তারিখঃ ৪ এপ্রিল, ২০২৬
হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা):
খুলনার তেরখাদায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবু সাইদ। এছাড়া উপজেলা বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, এফ এম হাবিবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা ও শরীফ নাঈমুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. সাবু মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, মো. মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মো. আবুল হোসেন বাবু মোল্যা, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মো. পলাশ শেখ, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মো. মোবাশ্বের আলম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, মো. জামাল বিশ্বাস ও মৎস্যজীবী দলের আহ্বায়ক লতিফ মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবী বলেন:
"কৃষকরাই আমাদের দেশের অর্থনীতির প্রাণ। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও ভর্তুকির মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের এই সহায়তা কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে এবং তারা চাষাবাদে আরও আগ্রহী হবে।"
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.