|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
হাতিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে মাকসুদুল ইসলাম তারিফ নামের এক কিশোর গত বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে কিশোরের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল ইসলাম তারিফ উপজেলার মধ্য মাইজচরাস্থ হাজী শাহে আলম তালুক মিয়া মডেল মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী। প্রতিদিনের মতো গতকালেও সে বাসা থেকে বের হয়, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
সহযোগিতার আহ্বান:
যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
> যোগাযোগ: ০১৭২৪-৬৩০২৬৫
নিখোঁজ ছাত্রকে দ্রুত খুঁজে পেতে তার পরিবার প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.