|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আরব আমিরাতে জেএইচ পির ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬
আরব আমিরাতে জেএইচ পির ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠিত।
সনজিত কুমার শীল,আরব আমিরাত:
সংযুক্ত আরব আমিরাত বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত ২২ শে মার্চ রবিবার দ্বিপ্রহরে দুবাই শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘ মন্দিরে জাগো হিন্দু পরিষদের (JHP) ১৩ তম শুভ বর্ষপূর্তি অনুষ্ঠান কেক উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ, গুরু পূজা, ভজন কীর্তন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জাগো হিন্দু পরিষদ ইউএই সাধারণ সম্পাদক রুবেল কান্তি দাশের সভাপতিত্বে মিঠুন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল। আরো উপস্থিত ছিলেন সুনীল শীল, চিম্ময় দত্ত, টিপু দাশ, রাজু শীল, প্রকাশ দেবনাথ, রুপন শীল, সাংবাদিক-সাগর চন্দ্র স্বপন, বিকাশ দেবনাথ, করুনা পাল, পবন দাশ, শ্যামল দাস, সঞ্জিত কুমার নাথ, রাহুল দাস, অনিপ দেবনাথ, উজ্জ্বল শীল, শুকলাল সূত্রধর, চন্দন দেবনাথ, ইমন দেবনাথ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন(JHP) জাগো হিন্দু পরিষদ একটি মানবতার সংগঠন। হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষার পিছনে আর্থিকভাবে সহযোগিতা, বাড়িঘর বিহীন অসহায় পরিবারের পাশে থাকা, চিকিৎসা সেবা সহজে কোন মানবিক কাজে জাগো হিন্দু পরিষদ কাজ করে যাচ্ছেন। এই মানবতার পিছনে যারা সহযোগিতা করে যাচ্ছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রবাস থেকে জাগো হিন্দু পরিষদের সাথে একত্রিত হয়ে যারা মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে পরিশেষে ভক্তদের সংকীর্তনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.