|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভুসনা মহিলা সমিতির উদ্যোগে ৩০ তম বর্ষ সরিষা হাই স্কুল মাঠে সারা বাংলা নক আউট ৮ দলীয় মহিলা ফুটবলের আয়োজন করা হয়
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৬
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-
দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহন এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে দক্ষিন চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভুসনা মহিলা সমিতির উদ্যোগে ৩০ তম বর্ষে সরিষা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মহিলা সমিতির দীর্ঘদিনের সঙ্গী ডলী মন্ডল,সঙ্গে ছিলেন মহিলা সমিতির সভাপতি কান্নান সিপাই,মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই সহ মহিলা সমিতির সকল সদস্যা ও অন্যান্য অতিথি বৃন্দ প্রমুখ। রাজ্যের জলপাইগুড়ি,কোচবিহার,হুগলি,নদিয়া,মেদিনীপুর, বর্ধমান,গঙ্গাসাগর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোট আটটি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুলত কন্যাশ্রীরাই অংশগ্রহণ করে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.