|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁ সদর বাটার মোড় এলাকা থেকে সোনার চেন ছিনতাই করার সময় ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৬
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণসহ, শহরে চুরি ছিনতাই রোধ কল্পে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিশেষ নির্দেশনা দিয়েছেন। ১৯-০৩-২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ শহরের বিভিন্ন স্থানে ডিউটি করা কালে বেলা ০৫ ঘটিকায় বাটার মোর এলাকায় অবস্থান করছিল।
একটা রিক্সা যোগে এক ভদ্রমহিলা তার মেয়ে কে সাথে নিয়ে বাসায় ফিরছিলেন। এমন সময় এক ছিনতাইকারী ভদ্রমহিলার গলার চেন টান দিয়ে ছিনতাই করে পালাচ্ছিলেন। ভদ্রমহিলার চিতকার দিলে কর্তব্যরত ডিবি পুলিশ ধাওয়া করে ছিনতাইকারী কে হাতে নাতে ধরে ফেলে। এসময়ে জনগনও পুলিশ কে সহায়তা করে।
ছিনতাইকারী রাকিব (১৯) পিতা মিরাজ গ্রাম সান্তাহার থানা আদমদিঘী জেলা বগুড়া এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.