|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
শ্রীনগরের ষোলঘরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এড, সোহেলে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
শ্রীনগরের ষোলঘরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এড, সোহেলে'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
শ্রীনগরের ষোলঘরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ জেলা বার ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক,আইনগ্রন্থ প্রণেতা এডভোকেট সোহেল হোসেন এর আয়োজনে ষোলঘর 'ল'হাউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১৮মার্চ বুধবার বাদ আসর অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চু,জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রিমন হোসেন,ষোলঘর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী রনি,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বাবু প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.