|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্টার আরব আমিরাত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিল উপলক্ষে আমিরাতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা তুলে ধরছেন।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এটিএন নিউজের ইউএই প্রতিনিধি সিরাজুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাগরিক টিভির ইউএই প্রতিনিধি সরওয়ার উদ্দিন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও মাই টিভির আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক, শরিফুল ইসলাম চাঁদপুর কন্ঠ আমিরাত প্রতিনিধি , মো: জসিম উদ্দিন গৌমতির খবর চিপ এডিটর, সাগর চন্দ্র স্বপন দৈনিক স্বদেশ বিচিত্রা ও ডিভিও নিউজ এডিটর, আমাদের সকাল-এর প্রতিনিধি রাসেল আহমেদ, মো: জয়নাল মিয়াজী
নন্দিত টিভি আমিরাত প্রতিনিধি,
চ্যানেল এস-এর প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক তরুণ কণ্ঠ-এর প্রতিনিধি সহিদুল হক, সীমান্ত টিভির প্রতিনিধি রিয়াদ হোসেনসহ আরও অনেকে।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ছালেহ আহম্মেদ ও সেলিম আহম্মেদ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি ইউ এ-ই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.