মেলেনি ঈদের ছুটি তাছলিমা আক্তার মুক্তা
গোলাপি আপার মনটা খারাপ মেলেনি ঈদের ছুটি , গার্মেন্টেসের চাকা সচল রাখতে চেপে ধরছেন টুটি ।
বেশি টাকার দিচ্ছেন ওফার গার্মন্টসের কর্মকর্তা , মেশিনটা সচল রাখতে হবে দায়িত্ব তাদের উপরবর্তা ।
ছোট ছোট ছেলে মেয়ে বাসায় কে রাঁধিবে সেমাই , বছর কয়েক আগে স্বামী ছেড়ে একলা জীবন কাটাই ।
আরেকটা নারী বিয়ে করে এখন সুখের আছেন স্বামী , মায়ের কাছে সন্তানের ভবিষ্যত আর বর্তমান সুখটা দামী।
সব পুরুষ জাতি সন্তান ছেড়ে বাঁধতে পারেন নতুন ঘর , ক্ষমতার জোরে ছাড়তে পারে স্ত্রী সন্তান করতেপারে পর ।
মা পারেনি সন্তান ফেলে রেখে নিজের সুখটা ভাবতে , ঈদের দিনেও কামলা খাটে সন্তানকে সুখে রাখতে ।