|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
টঙ্গীবাড়ীতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৬
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দোয়া ও ঈদ সামগ্রী বিতরন
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখারা গ্রামে ৫ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে কামার খারা মমতাজ আলোর বাড়ির আঙিনায় এ দোয়া ও ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ সময় মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহা সচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাদারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডভোকেট আসাদুজ্জামান ইকু, কাজী আব্দুল জাব্বার, হুমায়ুন কবির হাওলাদার সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.