|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
রাজারহাট উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এসময় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান আলোচক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনা এবং কোনো ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে জনগণের আস্থা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.