|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁ মহাদেবপুর উপজেলার খোঁর্দ্দনারায়নপুরে রাসেল নামে এক যুবকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৬
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁয় পানিতে পড়ে রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে, আজ বুধবার ১১ মার্চ দুপুর ১ টার সময় নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর এলাকায় নিহত যুবক রাসেল।
খোর্দ্দনারায়নপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেন এর ছেলে। নিহতের বাবা বেলাল হোসেন জানান, বুধবার দুপুরে আমার ছেলে রাসেল বাড়ির সামনে নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ধারে থাকা ক্যানেলের কাঁদা - পানিতে পড়ে থাকলে পাশের নির্মাণাধীন বাসার লোকজন সহ স্থানিয়রা দেখতে পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে খবর দিয়ে আমার স্ত্রী সেখান থেকে ছেলেকে উদ্ধার করে বাসায় নেওয়ার পর মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমার ছেলে রাসেল অনেক আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। স্থানিয় সুত্র জানায়, যুবক রাসেল মৃগী রোগে আক্রান্ত হতে পারে তবে সে মাদক দ্রব্য সেবন করতো।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.