মাহে রমজান তাছলিমা আক্তার মুক্তা
রমজান মানে বুট মুড়ি আর বেগুন, পেঁয়াজুর বড়া, রমজান মানে লেবুর শরবত ফলের থালা ভরা ।
রমজান মানে সারাদিন উপোস সন্ধ্যা বেলা ইফতার, রমজান মানে তারাবি সালাত শেষরাতে সাহরি খাবার।
রমজান মানে আত্মারশুদ্ধি হিংসা বিবাদ করা বন্ধ , রমজান মানে দানখয়রাতে আল্লাহর প্রেমে অন্ধ।
রমজান মানে ছয়টা নামাজ বেশি বেশি করে ইবাদত , রমজান মানে সঠিক নিয়মে কোরআন তেলাওয়াত,
রমযান মানে পবিত্র মাস শেষে নতুন ঈদের চাঁদ, নতুন নতুন জামাকাপড় আর সালামি ভরা দুটি হাত ।