|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৬
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংগঠনিক উন্নয়ন সভা, ইফতার ও দোয়া মাহফিল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা শাখার সাংবাদিকগণ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব,আটপাড়া উপজেলা শাখার সভাপতি, তানজিলা আক্তার রুবি,সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন,সহকারী কমিশনার (ভূমি)তানজিনা শারমিন দৃষ্টি,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুম চৌধুরী,সভাপতি, আটপাড়া উপজেলা বি এন পি,তাওসীফুল ইসলাম তৌসিফ,সাংগঠনিক সম্পাদক,আটপাড়া উপজেলা বিএন পি, প্রকৌশলী আল মুতাস্সির বিল্লাহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমর ফারুক,মাওলানা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, জমিয়তে ইসলাম, নেত্রকোণা জেলা শাখা,আল মামুন, প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,আটপাড়া,নূর মোহাম্মাদ,সদস্য সচিব,উপজেলা মৎস্যজীবি দল,নূর আহমেদ খান,সদস্য সচিব, উপজেলা যুবদল।
এছাড়াও উপস্হিত ছিলেন,দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইবাদ হোসেন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখার সহ:সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, জেলা সহ: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবীবুর রহমান,কেন্দুয়া উপজেলা আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক তানভীর আহমেদ,রতন রহমান,স্বত্তাধীকারী, হৃদয়ে আমার কেন্দুয়া,কাওছার তালুকদার, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কেন্দুয়া,রাব্বী আলম, প্রতিদিনের কাগজ,কেন্দুয়া প্রতিনিধি প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাবের অন্তর্গত বিভিন্ন উপজেলা শাখার আহ্বায়ক ও সভাপতিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.