|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
রামগঞ্জে বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৬
মোঃ মাসুদ রানা মনি ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সোমবার ৯ মার্চ রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন জিএস মনোয়ার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভিপি আব্দুর রহিম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নাজমুল হাসান পাটোয়ারী,পৌর আমির এডভোকেট হাসান বান্না,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ দুলাল হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ রব্বানী,উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু সহ প্রমূখ নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন,রামগঞ্জে কোন দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল বাজি, সালিশ বাণিজ্য করতে দেওয়া হবে না। রামগঞ্জেকে শতভাগ মাদকমুক্ত করা হবে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। পরিশেষে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.