পাবো তোমায় কবে তাছলিমা আক্তার মুক্তা
তোমার প্রেমে পড়ে আমি পুড়ে হলাম ছাই , তোমায় ছাড়া বাঁচার মতো কোনো উপায় নাই ।
কাঠ যেমন পুড়ে পুড়ে কয়লা অবশেষে , তোমার প্রেমে তেমনি আমি দগ্ধ বিদুষী বেশে ।
তোমায় ছাড়া এই জনম মিথ্যে আমার হবে , বিস্বাদ মনের প্রশ্ন শুধু পাবো তোমায় কবে ?
বসন্তের ঐ প্রথম পাওয়া তোমার হাতের গোলাপ , সাধনায় পূর্ণতা আসে নয়তো অভিশাপ ।
বসন্তের দাওয়াত রইলো এসো গোলাপ হাতে , কৃষ্ণচূড়ায় রাঙানো ঠোঁটে আদর দিয়ো সাথে ।