|| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আন্তর্জাতিক নারী দিবসে সাপাহারে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৬
রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর সহযোগিতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), সাপাহার এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আকতার হোসেন, অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি ও সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন।
অনুষ্ঠানে পিএফজি সদস্য ও ওয়েভ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.