|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সিরাজদিখান উপজেলা ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৩ মার্চ, ২০২৬
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধ :
সিরাজদিখান, ৩ মার্চ ২০২৬: লতব্দী ইউনিয়ন ও বালুচর ইউনিয়ন এলাকায় অবস্থিত।
তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি, প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার বনি আমিন, লালন ও ইমতিয়াজ মামুনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় যথাক্রমে ২ লাখ টাকা, ২ লাখ টাকা এবং ৫ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.