|| ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
দেরা দুবাই সোনারগাঁও রেস্টুরেন্টের সাথেই বদর আল মদিনা টাইপিং এর যাত্রা শুরু
প্রকাশের তারিখঃ ৩ মার্চ, ২০২৬
আরব আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের গোল্ড মার্কেট এর পাশে সোনারগাঁও রেস্টুরেন্টের সাথে বাংলাদেশী যৌথ মালিকানাধীন বদর আল-মদিনা ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস এলএল সি'র গত ১ লা মার্চ রাতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাং হুসাইন মেহেদী, মোঃ সোহেল এবং মোঃ আব্দুল্লাহ। উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুল আলম, রবিউল শিকদার রুবেল, মাওলানা মোঃ মনজুরুল মিয়া, রাইসুল ইসলাম চৌধুরী, সুন্দরপুর প্রবাসী পরিষদ ইউএই শাখার সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আবছার, মুজাহিদ লঞ্জি ও সিটিজি সেলুনের শতাধিকারী বিশ্বজিৎ বাবু, চিটাগাং ট্রাভেল এজেন্সির ম্যানেজার মোহাম্মদ সাব্বির হোসেন, সিটিজি সেলুনের স্বত্বাধিকারী মোঃ জাহেদ হোসেন পাভেল, মোঃ হাসান, নাসির উদ্দিন, মোঃ সাইফুল, এমদাদুল ইসলাম, মোঃ মোজাম্মেল সহ আরো অনেকে।
মালিক কর্তৃপক্ষ বলেন এই টাইপিং এ লেবার,আইডি, ইমিগ্রেশন ও ভিসার কাজ, যাবতীয় ফ্লাইটের টিকেট সার্ভিস দেওয়া হয়। আমিরাতের বিভিন্ন জায়গায় ভিসা লাগানোর ব্যবস্থা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ। দোকান উদ্বোধনকালে কর্তৃপক্ষ বলেন আমাদের দীর্ঘদিন আশা ছিল গোল্ডমাকেটে পাশে প্রবাসীদের সার্ভিস দেওয়া জন্য এ ব্যবসা প্রতিষ্ঠান চালু করা। প্রবাসীদের সবাই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এছাড়াও আমাদের অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। বক্তারা আরো বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধের কারণে প্রবাসে ব্যবসা করাটা অনেক কষ্ট হয়ে পড়েছে। তারা মনে করেন বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আমিরাত সরকারের কূটনৈতিকভাবে সমস্যাটা অতি দ্রুততার সাথে সমাধান হবে। পরে দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসার অগ্রগতি ও বিশ্ব মানব কল্যাণে মোনাজাত করা হয়।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.