|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাব এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলার নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭ফেব্রুয়ারি শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব, নান্দাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান আল আজাদ।সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল শাখার সহ-সভাপতি এ কে রমিজ উদ্দিন আহম্মেদ।অনুষ্ঠানের উদ্বোধন করেন,সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু তাহের সাগর,প্রধান অতিথির আসন অলংকৃত করেন,নান্দাইল উপজেলা বি এন পি'র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,আ:খালেক, প্রধান শিক্ষক,নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি,এনামুল হক বাবুল,আনোয়ারুল ইসলাম রতন,প্রধান শিক্ষক,খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়,মোস্তফা কামাল,প্রধান শিক্ষক,ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়,নান্দাইল, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী,বাংলাদেশ প্রেসক্লাব,শ্যামগন্জ শাখার সভাপতি,মিথুন আজমী।
এ সময় আরও উপস্হিত ছিলেন,নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইলিয়াস উদ্দিন ফকির রন্জু,বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি,সিনিয়র সাংবাদিক এ বি সিদ্দিক খসরু,সিনিয়র সাংবাদিক বাবু রমেশ কুমার পার্থ,নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম মোড়ল,নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব,কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর,বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ,সাংবাদিক সোহাগ গাজী সালমান,সাংবাদিক জহিরুল ইসলাম,সাংবাদিক কামরুল হাসান জুয়েল,সাংবাদিক মনির,সাংবাদিক আজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব,নান্দাইল শাখার সাধারণ সম্পাদক,খায়রুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক আলমগীর খান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম।
অনুষ্ঠান শেষে দোয়া ও উপস্হিত সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.