|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দুধ পানে উদ্ভুদ্ধকরণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে দুধ পানে উদ্ভুদ্ধকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া সুবিধভাগেীদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্নার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা, চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, মিরসরাই সমবায় কার্যালয়ে সহকারি পরিদর্শক ফাল্গুনী সূত্রধর, আবুল বাহার প্রমুখ।
এসময় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত দূর্গাপুর, মহামায়া, খৈয়াছরা ও গোভনীয়া দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয় ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.