|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদের ইফতার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
মোঃ হোসেন গাজী,চাঁদপুর
হাইমচরে মানবিক কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গরীব অসহায় দিনমজুর পরিবার মাঝে ইফতার, ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উত্তর আলগী ইউনিয়নে নবীন সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মনির হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজু, অর্থ বিষয়ক সম্পাদক সাকিল ঢালী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাকির মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, শাহাদাৎ হোসেন গাজী, সম্মানিত সদস্য মাসুম বিল্লাহ (লিটন) সহ সংগঠনের নেতৃবৃন্দ।
নবীন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেন, উপ-পরিচালক, পরিচালনা, কার্যকরী কমিটির পরিষদের সদস্য বৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির সার্বিক ব্যবস্থাপনায় নবীন সমাজ কল্যাণ পরিষদের ইফতার বিতরণ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.