|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা বৃহস্পতিবার বাদ মাগরিব প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, পাটোয়ারী হোসেন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন শান্ত, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার কোষাধ্যক্ষ পারভেজ আলম, নির্বাহী সদস্য আফরোজা রহমান রাঙ্গা, মোঃ আব্দুর রহমান, মাসুদ রানা মনি। আলোচনা সভায় সাংবাদিক দের স্বার্থরক্ষার ব্যাপারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে ক্লাবের বিভিন্ন পদে দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দেন সভাপতি মো: আবু তাহের।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.